Showing posts with label ওয়েব পোর্টাল. Show all posts
Showing posts with label ওয়েব পোর্টাল. Show all posts

Tuesday, June 24, 2014

কুমিল্লা জেলার ওয়েব পোর্টাল, আইসিটি এবং ই-সেবা এবং ই-গভর্নেন্স

কুমিল্লা জেলার ওয়েব পোর্টালের কাজ বা এই ওয়েব পোর্টাল সাধারণ জনগনের কি কাজে লাগবে?
কুমিল্লা জেলার ওয়েব পোর্টালঃ http://www.comilla.gov.bd/ 

কুমিল্লা জেলার এই ওয়েব পোর্টালটি কুমিল্লাকে এক ধাপ সামনে নিয়ে গেলো ই-সেবা এবং ই-গভর্নেন্স প্রতিষ্ঠায়। কুমিল্লা বাংলাদেশের একটি সমৃদ্ধ এবং প্রাচীন শহর হওয়া সত্ত্বেও তথ্য ও প্রযুক্তিগত (আইসিটি) দিক থেকে কুমিল্লা অনেক পিছিয়ে আছে। এখন এই ওয়েব পোর্টালের হাত ধরে কুমিল্লা এগিয়ে যাবে সামনে দিকে এবং কুমিল্লা হবে বাংলাদেশের একটি মডেল তথ্য প্রযুক্তি শহর। আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি এটা খুবই সম্ভব।

কুমিল্লা জেলার ওয়েব পোর্টাল, আইসিটি এবং ই-সেবা এবং ই-গভর্নেন্স
ছবিটি নেয়ে হয়েছেঃ comilla.gov.bd
তাহলে চলুন যেনে নেই, কুমিল্লা জেলার এই ওয়েব পোর্টালের মাধ্যমে কুমিল্লা জেলা প্রশাসন সাধারণ জনগনকে কি ধরণের ই-সেবা দিয়ে থাকে।
  • দাপ্তরিক আবেদন, 
  • নকলের জন্য আবেদন 
  • আপনার আবেদন 
  • আপনার আবেদনের সর্বশেষ অবস্থা জানতে পারবেন।
  • অনলাইনে জন্ম নিবন্ধন 
  • অনলাইনে মৃত্যু নিবন্ধন করা যাবে সহজে।
  • জেলা ই- ডিরেক্টরী
  • সরকারি ফরম ডাউনলোড
  • কৃষি তথ্য সার্ভিস
  • ই তথ্য কোষ
  • ই বুক 
এছারাও এমন আরও অনেক সেবা যা সাধারণ জনগনকে ঘণ্টার পড় ঘণ্টা বসে থেকে বা অপেক্ষা করে নিতে হতো এখন তা এই ওয়েব পোর্টালের মাধ্যমে সহজেই পেয়ে যাবে।
আপনি এই ওয়েব পোর্টালে পাবেন কুমিল্লা জেলা প্রশাসনের সকল কার্যক্রমের তথ্য, কুমিল্লার স্থানীয় সরকার যেমন  সিটি কর্পোরেশন,  সিটি কর্পোরেশন কার্যক্রম, জেলা পরিষদ এবং জেলা পরিষদের সংগঠনগুলার তথ্য।

এছাড়াও এই ওয়েব পোর্টালে আছে কুমিল্লা জেলার ঐতিহ্য, সংস্কৃতি এবং প্রাকৃতিক সৌন্দর্যের কথা, যা নিসন্দেহে একটু দারুণ উদ্যোগ। এছাড়াও পাওয়া যাবে কুমিল্লার প্রতিটা সরকারী কার্যালয়ের ঠিকানা এবং সকল ওইসব কার্যালয়ে কি ধরণের এবং কিভাবে সেবা পাবেন তার বর্ণনা।

এছাড়াও রয়েছে সকল শিক্ষা প্রতিষ্ঠান এবং সংগঠন, বেসরকারি প্রতিষ্ঠান এবং ধর্মীয় প্রতিষ্ঠান সম্পর্কে তথ্য।

সব মিলিয়ে বলা যেতে পারে, কুমিল্লা জেলার এই সরকারী ওয়েব পোর্টালটি ডিজিটাল বাংলাদেশ, তথ্য ও প্রযুক্তি (আইসিটি) এবং ই গভর্নেন্সের একটি চমৎকার উদাহরন।
কৌশিক চন্দ - ব্লগার কৌশিক। ২৪ জুন, ২০১৪।

Sunday, June 22, 2014

বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন বা ওয়েব পোর্টাল কি?

সাম্প্রতিক সময়ে বাংলাদেশ সরকার একটি জাতীয় তথ্য বাতায়ন বা ওয়েব পোর্টাল উদ্বোধন করেছে যেখানে সরকারী সকল ধরণের জেলাভিত্তিক ই-সেবা এবং ই-গভর্নেন্সের তথ্য পাওয়া যাবে। এই ওয়েব পোর্টালটি সম্পর্কে বলা যেতে পারে বাংলাদেশের জন্য একটি বিরাট প্রাপ্তি তথ্য ও প্রযুক্তিগত যোগাযোগ স্থাপনের ক্ষেত্রে। এই ওয়েব পোর্টালের মাধ্যমে যে কেউ বাংলাদেশ সরকারের প্রতিটা সেবা সম্পর্কে তথ্য জানতে পারবে এবং প্রতিটা জেলার নিজ নিজ ওয়েব পোর্টালের মাধ্যমে সরকারী সেবা জনগনের কাছে খুবই সহজে পৌছাতে পারবে।

বাংলাদেশের ওয়েব পোর্টালঃ http://www.bangladesh.gov.bd/

তাহলে চলুন জেনে নেয়া যাক, ওয়েব পোর্টাল কি?

ওয়েব পোর্টাল কি?

ওয়েব পোর্টাল হচ্ছে এমন একটি বিশেষ ওয়েব পাতা যেখানে অনেক গুলা উৎস থেকে সংগ্রহ করা বিভিন্ন তথ্য এবং গুরুত্বপূর্ণ লিঙ্ক সাজানো থাকে। একটি ওয়েব পোর্টালে সাধারণত সরকারী সেবার তথ্য, স্থানীয়, আঞ্চলিক, স্টক রিপোর্ট এবং জাতীয় খবর, এবং ইমেইল সেবা প্রদান করে থাকে।

মূলত প্রতিটি নির্দিষ্ট তথ্যের উৎসকে প্রদর্শনের জন্য ওয়েব পোর্টালে যথেষ্ট পরিমান এলাকা থাকা মানে তথ্যকে প্রদর্শনের জন্য পেজে তার ডেডিকেটেড এলাকা পায়। এছাড়াও প্রতিটা ওয়েব পোর্টালে প্রথম পাতায় সব গুলা তথ্যের জন্য একটি ইনডেক্স বা সূচি দেয়া থাকে, যেন ব্যবহারকারীরা সহজে তার দরকারি তথ্য খুজে পায়।

ওয়েব পোর্টাল বিভিন্ন ধরণের হয়ে থাকে। যেমনঃ
  • ব্যক্তিগত ওয়েব পোর্টাল
  • সরকারী ওয়েব পোর্টাল
  • সাংস্কৃতিক ওয়েব পোর্টাল
  • কর্পোরেট ওয়েব পোর্টাল
এছাড়াও আরও বিভিন্ন ধরণের ওয়েব পোর্টাল রয়েছে।
বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন বা ওয়েব পোর্টাল কি?
ছবিটি নেয়ে হয়েছেঃ bangladesh.gov.bd

কৌশিক চন্দ - ব্লগার কৌশিক। ২২ জুন, ২০১৪।