Showing posts with label ব্যক্তিগত. Show all posts
Showing posts with label ব্যক্তিগত. Show all posts

Monday, June 16, 2014

আমার মাঝে ঘটে চলা পরিবর্তন

কেন জানি এখন আর আগের মত সব কিছু ভালো লাগে না। নিজের মধ্যে বড় কিছু পরিবর্তন দেখতেছি গত কিছু দিন। আগে যেই কাজ গুলা ঘণ্টার পর ঘণ্টা করে গেলেও বিরক্ত লাগতো না এখন সেই কাজ একটু করলেই রুচি উল্টে যায়।

আগে যাদের সাথে ঘণ্টার পর ঘণ্টা আজাইরা প্যাঁচাল করে কাটিয়ে দিতাম এখন তাদের সাথে কিছুক্ষণ কথা বললেই মনে হয় অপ্রয়োজনীয় কথা বলতেছি। মনে হছে তাদের সাথে একটা দূরত্ব সৃষ্টি হচ্ছে আর দিন দিন নতুন কিছু মানুষের সাথে পরিচিত হয়ে উঠছি। যাদের সাথে নতুন পরিচয় হচ্ছে তাদের সাথেও এখন আর আগের মত অপ্রয়োজনীয়  কথা বলতে পারি না কিন্তু তাদের সাথে মনে হচ্ছে আরও ভালো বন্ধু হতে যাচ্ছি আমি।

কেমন যেন সিরিয়াস হয়ে যাচ্ছি দিন দিন যার ফলে প্রিয় মানুষ গুলা দিন দিন দূরে চলে যাচ্ছে। এখন আর তাদের মজার কথা বা কোন বিষয়ে সামান্যটুকু অবহেলাও পছন্দ হয় না আমার। সামান্যতেই প্রতিক্রিয়া দেখাচ্ছি,যা আমার ব্যক্তিত্বের সাথে মোটেই যায় না।

তবে একটা ভাল পরিবর্তন দেখতে পারছি আমি, এখন আমি আর ঠিক আগের মত অন্তর্মুখী নাই কিছুটা বহির্মুখী হচ্ছি।


freelancer cum blogger kowshik chandra chanda

কৌশিক চন্দ - ব্লগার কৌশিক।

Thursday, April 24, 2014

আজ আমার ২২তম জন্মদিন এবং শচীন টেন্ডুলকারের ৪১তম জন্মদিন

আজ আমার ২২ তম জন্মদিন। আমাকে প্রথম শুভেচ্ছা জানিয়েছেন কোলকাতা থেকে আমার প্রিয় বন্ধু সৌমি ব্যানার্জী এবং আমার ফ্যামিলি।

আমি আজকের দিনটা শুরু করি সিএনজি ভ্রমন দিয়ে :P সিএনজি করে কুমিল্লা থেকে বিজয়পুর যাই। সেখানে একটা ইংরেজি শিখার কেন্দ্রে উপস্থিত ছাত্রছাত্রী ক্লাস নেই।

সারাদিন আর কি করবো এখনো নিশ্চিত নই যদিও জন্মদিন উপলক্ষে আলাদা কিছুই করার সম্ভাবনা নাই। হয়তো বিকেলে বাবা কেক অথবা মিষ্টি হিয়ে আসবেন আমার জন্মদিন উপলক্ষে।

আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আজ আমার সব সময়ের প্রিয় ক্রিকেটার শচীন টেন্ডুলকারের ও জন্মদিন এবং আমার প্রয়াত ঠাকুরমার জন্মদিন আজ একই দিনে।

সকলের আশীর্বাদ এবং শুভকামনা নিয়েই এগিয়ে যেতে চাই সামনে যেন নিজের স্বপ্ন এবং লক্ষ্য গুলা নিয়ে কাজ করতে পারি।

Happy Birthday Blogger Kowshik Chanda
শুভ জন্মদিন ব্লগার কৌশিক