Monday, June 16, 2014

আমার ফুটবল বিশ্বকাপ ২০১৪ ভাবনা এবং বিশ্লেষণ

আর্জেন্টিনা বনাম বসনিয়া-হার্জেগভিনাঃ আজকের খেলা দেখার পর আমার অনুভূতি, গ্রুপ পর্ব পার হইতেই আর্জেন্টিনার অনেক কাট খর পোড়াতে হবে।

জার্মানি বনাম পর্তুগালঃ বিশ্বকাপের আসল খেলা সম্ভবত আজ শুরু হতে যাচ্ছে জার্মানি আর পর্তুগালের ম্যাচের সাথে। এই ম্যাচের আগের কোন ম্যাচ নিয়ে এতো এক্সসাইটেড ছিলাম না

জার্মানি বনাম পর্তুগালঃ CR7 এর খেলা দেখার জন্য অপেক্ষায় আছি  আরও তিন ঘন্টা

জার্মানি বনাম পর্তুগালঃ পর্তুগালের হাস্যকর ডিফেন্স দুই হালি গোল নিশ্চিত :o 

আর্জেন্টিনা বনাম ইরান: ১১ জন এক সাথে ডিফেন্সে ইরান


আর্জেন্টিনা বনাম ইরান: আর্জেন্টিনা আসলেই বাজে খেলতেছে এই কথা যদি কেউ দ্বিমত করে তাইলে সে খেলাই বুঝে না

আর্জেন্টিনা বনাম ইরান: রেফারির পাস পাওয়ার পরেও আর্জেন্টিনা গোল পাইলো না ... শরম শরম 

আর্জেন্টিনা বনাম ইরান: আর্জেন্টিনা ১২ জন নিয়া খেলার পরও গোল দিতে পারে না :D :D 

আর্জেন্টিনা বনাম ইরান: নমুনা খারাপ আর্জেন্টিনা গোল খাইলেও খাইতে পারে একটা
আর্জেন্টিনা বনাম ইরান: মেসি গোল দিয়া দিছে, আর্জেন্টিনা বেঁচে গেলো 
আর্জেন্টিনা বনাম ইরান: মেসির গোল ছাড়া আর্জেন্টিনা বলার মত এই ম্যাচে কিছুই করে নাই 
  
জার্মানি বনাম ঘানাঃ ঘানা দারুণ খেলতেছে, স্পেন থেকে ভালো :P  
জার্মানি বনাম ঘানাঃ ম্যাচটা দেখে আসলেই অনেক মজা পাইতেছি :D  
জার্মানি বনাম ঘানাঃ জার্মানির জালে দুইটা :D ঘানা ঘানা ঘানা :D  
জার্মানি বনাম ঘানাঃ এর নাম হইছে আসল ফুটবল খেলা এর আগে যা দেখছি সব ফাওবল :D  
জার্মানি বনাম ঘানাঃ হেহেহে পুরাই পয়সা উসুল একটা ম্যাচ 

আর্জেন্টিনা বনাম নাইজেরিয়া: ১-১ হেহেহেহে ...... এই কি খেলারে ভাই আর্জেন্টিনার কোন ডিফেন্স নাই লোল লোল 
আর্জেন্টিনা বনাম নাইজেরিয়া: নাইজেরিয়ার গোলটা দারুণ হইছে ... অসাধারণ 
আর্জেন্টিনা বনাম নাইজেরিয়া: ২-২ দারুণ গোল দিলো নাইজেরিয়া 
আর্জেন্টিনা বনাম নাইজেরিয়া: আর্জেন্টিনা দলটা সম্পূর্ণ মেসি নির্ভর, গ্রুপ পর্বেই যা দেখাতে পারবে পরের পর্বে আর্জেন্টিনা প্রথম ম্যাচেই বাদ হবে 
আর্জেন্টিনা বনাম নাইজেরিয়া: নাইজেরিয়া ভালো খেলে হারছে ব্যাপার না এমন দুই চার জন এলিয়েন নিয়ে খেললে যে কেউই জিতবে।

পর্তুগাল বনাম ঘানাঃ পর্তুগালও (রোনালদো ছাড়া) একটা দল মশাও একটা পাখি -_-  এই গুলা পাড়ার ফুটবল খেললেই পারে ফাও কাজে বিশ্বকাপে খেলতে আইছে >:o  

পর্তুগাল বনাম ঘানাঃ ব্রাজিল বাদ গেলেও এতো খারাপ লাগতো না যতটুকু লাগতেছে রোনালদোর জন্য :(  

ব্রাজিল বনাম চিলিঃ আজ শুধু নেইমার নয় সম্পূর্ণ ব্রাজিল দল খেলতেছে মাঠে। নেইমারময় ব্রাজিল নয় ব্রাজিলময় ব্রাজিল।
৩-১ হতে পারে আজ
জন্য :(  
ব্রাজিল বনাম চিলিঃ চিলি কি কুংফু দেখাইতে নামছে না ফুটবল খেলতে নামছে ......... জার্সি নাম্বার ১০ নেইমার আহত।
ব্রাজিল বনাম চিলিঃ গোলপোস্টের সামনে বল নিয়াই দায়িত্ব শেষ ব্রাজিলের :D নাই কোন মিডফিল্ড না আছে ভালো ডিফেন্স না দিতেছে ভালো পাস, সবাই গোল দেয়ার লাইগা নামছে আজ 

আর্জেন্টিনা বনাম সুইজারল্যান্ড: ঝাতি এই আর্জেন্টিনাকে চায় নাই । হতাশ সম্পূর্ণ হতাশ

বিশ্বকাপ ফাইনাল: বিশ্বকাপ ফাইনালটা কলম্বিয়া বনাম কোস্টারিকা হলে দারুণ হবে

ব্রাজিল বনাম জার্মান: আফসোস ৮ ট গোলের মধ্যে আমি একটাও লাইভ দেখি নাই 
ব্রাজিল বনাম জার্মান: খেলার মাঠে আবেগের কোন দাম নাই

জাতি হতাশ এখন আমি চাই ব্রাজিল আরও অন্ততপক্ষে 3 টা গোল মানে সব মিলিয়ে ৮ টা গোল হজম করে নিক

বিশ্বকাপ ফাইনাল ২০১৪ 

আর্জেন্টিনা বনাম জার্মানি: এখন পর্যন্ত দুই দুইটা সহজ সুযোগ মিস করল আর্জেন্টিনা এইগুলান কি খেলে। ধুর!
আর্জেন্টিনা বনাম জার্মানি:  আর্জেন্টিনা কি মাইরটা না দিতেছে মাইরা রক্ত বাইর কইরা ফালাইছে 
আর্জেন্টিনা বনাম জার্মানি: সরি আর্জেন্টিনা অনেক কষ্টে আজ আর্জেন্টিনাকে সাপোর্ট করতে বসছিলাম কিন্তু এ কি হল 
আর্জেন্টিনা বনাম জার্মানি:অভিনন্দন জার্মানি, দল জিসেবে এটা প্রাপ্য ছিল তুমাদের। 

দুর্ভাগ্য মেসি।

Sunday, June 8, 2014

নজরুল এভিনিউ, কান্দিরপাড় সড়কের বর্তমান অবস্থা এবং ইতিহাস

কুমিল্লা নগরীর দুই তিনটা প্রধান সড়কের মধ্যে নজরুল এভিনিউ হচ্ছে একটি। এই সড়কটি আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মৃতিবিজড়িত স্থান। কবি কুমিল্লাতে ১৯২১ সাল থেকে ১৯২৪ সাল পর্যন্ত সব মিলিয়ে পাঁচবার এসেছিলেন।

কবির লেখনীতে সাক্ষ্য হয়ে আছে কুমিল্লার এই নজরুল এভিনিউ সড়ক সহ কুমিল্লার আরও অনেক স্থান যেমন প্রমীলা দেবীর বাড়ি, ধর্মসাগরের পশ্চিম পাড়ে কবিতা গানের আসর, ঝাউতলায় গ্রেফতার হওয়া, বসন্ত স্মৃতি পাঠাগার, নানুয়া দীঘির পাড়, দারোগা বাড়ি, ইউছুফ স্কুল রোড, মহেশাঙ্গন, কুমিল্লা বীরচন্দ্র নগর মিলনায়তন ও মাঠ, দক্ষিণ চর্থায় শচীন দেব বর্মনের বাড়ি, নবাব বাড়ি, ধীরেন্দ্র নাথ দত্তের বাড়ি, নজরুল এভিনিউ, কান্দিরপাড়, ঝাউতলা, রানীর দীঘির পাড়, রেলস্টেশন, কোতোয়ালি থানা, কুমিল্লা কেন্দ্রীয় কারাগার এবং মুরাদনগরের দৌলতপুরসহ অসংখ্য স্থানে কবির স্মৃতিচিহ্ন ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে।

এই সড়কের নামকরণ করেন ১৯৬২ সালে কুমিল্লার তৎকালীন জেলা প্রশাসক কবি আবু জাফর ওবায়দুল্লাহ। উনি কান্দিরপাড়-ধর্মপুর রেলস্টেশন সড়কের নামকরণ করেন নজরুল এভিনিউ।

বর্তমানে কুমিল্লা নগরীর এই ব্যস্ততম সড়কে রয়েছে গুরুত্বপূর্ণ সরকারী ভবন, বিদ্যালয়, কলেজ, হাসপাতাল, কাঁচা বাজার, মার্কেট সহ আরও অনেক স্থাপনা।

সবগুলা প্রতিষ্ঠান এবং স্থাপনার নামঃ


  1. প্রাথমিক বিদ্যালয় (৩ টি )
  2. উচ্চ বিদ্যালয় (২ টি)
  3. কলেজ (৩ টি )
  4. কাঁচা বাজার (১ টি)
  5. চেইন শপ (১ টি)
  6. জেলা কর ভবন
  7. ব্যাংক (৩ টি)
  8. হাসপাতাল (৩ টি)
  9. মসজিদ (৩ টি)
  10. মন্দির (২ টি)
চলবে ...........................

Saturday, June 7, 2014

সংগ্রহীত ফেসবুকীয় অমৃত বচন



  • কিছু কিছু মানুষ অনেক সূক্ষ ভাবে বাঁশ দিতে পারে। 
- বচনে 
হাসান সাঈদ মুন্না
  • নিজের ইচ্ছার দাস আমি, এতে অন্যের কারো চুলকানি থাকলে মুড়ি খাওয়াই শ্রেয়।
  • মেয়েরা ফেসবুকে আসে শুধু প্রোফাইল পিকচার চেঞ্জ করার জন্য!
    -(পরীক্ষিত এবং প্রমানিত!)
- বচনে নিলয় ষুভ অআইঈউঊঋএঐওঔ
  • যদি কোন মেয়েকে বিপদে হেল্প
    করেন্, সে সবসময় আপনার
    কথা মনে রাখবে।
    .
    .
    .
    .
    .
    .
    .
    শুধু
    তখন যখন সে আবার
    কোনো বিপদে পড়বে।
- বচনে Jihan Ahmed
  • উপকারির উপকার স্বীকার করা ও সম্ভব, সামর্থ্য এবং সুযোগ থাকলে উপকারির বিপদে সাহায্য করুন, কিন্তু করুনা নয়।
- বচনে Omar FaRuk
  • কোথাও কোন খালি জায়গা নেই!
    পৃথিবী দখল হয়ে গেছে!
  • পৃথবীর জন্য ভেবেছি,পৃথিবী এখন আমার জন্য ভাববে....
    যেমন টি আপনি আমার জন্য ভাবেন,আর আমি আপনার জন্য ভাবি....
- বচনে Zamil Hossain Sezan
  • কোথায় রয়েছো তুমি
    কাছে না দূরে?
    আছি হাত বাড়িয়ে তোমার আশায়, করোনা আমায় অসহায়..........
- বচনে Sabbir Alam
  • ফেসবুকে যে মানুষ কি দেখে কি বুঝে আর কি বুঝাইতে চায় তা বুঝা অনেক কঠিন 

- বচনে Rakibul Habib
  • তোমার অনিশ্চয়তাই ভালোবাসা আরো বেশি বাড়িয়ে দেয় যেন…৷
- বচনে Jahi Issam
  • পুরান ঢাকায় গেলে নাকি নতুন ঢাকার লোকদের ভুল পথ দেখায়। এই জন্য কোন ঠিকানা কনফার্ম হতে দুইজনের কাছে জিজ্ঞেস করতে হয়। যখন, দুইজনই ভুল তথ্য দেয়, তখন তৃতীয় একজনের কাছে জিজ্ঞেস করতে হয়। আর ভালোভাবে কনফার্ম হতে ৪র্থ কাউকে জিজ্ঞেস করে মেজোরিটি ভোটে বিশ্বাস রেখে আগাতে হয়।
- বচনে Asif Anwar Pathik
  • ভণ্ডরা দেশকে মা বলে আখ্যায়িত করে দেশপ্রেমকে নিজস্ব কপটতায় প্রকাশ করে!
    মা নয়,দেশ দেশই।
  • সদ্য কথা বলতে শেখা শিশু আর সদ্য প্রেমে পড়া কিশোরের গল্প শেষ হয় না।

Friday, June 6, 2014

নেতিবাচক পৃথিবীতে ইতিবাচক থাকার কৌশল

বর্তমান পৃথিবীতে ইতিবাচক বিষয়গুলা থেকে আমরা নেতিবাচক বিষয়গুলার প্রতিই বেশী মনোযোগ দেই। যা আমাদের দৈনন্দিন জীবনকে নেতিবাচক করে তুলে। আমরা আমাদের জীবনটাকে উপভোগ করা ভুলে যাই এবং হতাশা আমাদের ঘিরে ধরে। আমাদের মন মানসিকতা হয়ে পরে নেতিবাচক।

আমি ব্যক্তিগতভাবে সর্বোচ্চ চেষ্টা করি ইতিবাচক থাকার জন্য, যদিও কাজটা সহজ নয় এই নেতিবাচক পৃথিবীতে। ইতিবাচক থাকার জন্য আমাকে সব সময় কিছু কৌশল অনুসরণ করে চলতে হয়। আজ আমি আপনাদের কৌশল গুলা জানানোর চেষ্টা করবো।

একটি উদ্ধৃতি দিয়ে শুরু করা যাক

জীবনে আপনি তখনই ইতিবাচক হতে পারবেন যখন আপনি নিজ থেকে ইতিবাচক বিষয়গুলা খুঁজ করা শুরু করবেন।

ইতিবাচক জীবনযাপনের জন্য আপনি নিচের কৌশলগুলা অনুসরণ করে চলতে পারেনঃ


  • হাসিঃ হাসি হচ্ছে একটি সাধারণ কিন্তু অনেক শক্তিশালি অস্ত্র। ইতিবাচক থাকার জন্য আপনি দিনটা শুরু করতে পারেন হাসি দিয়ে। ঘুম থেকে উঠেই আপনার প্রিয়জনকে হাসি দিয়ে বলুন 'শুভ সকাল'। দেখবেন আপনার দিনটা অনেক ভালো যাবে।
  • ইতিবাচক উদ্ধৃতিঃ প্রতিদিন সকালে ৪/৫ টি ইতিবাচক উদ্ধৃতি পড়ুন যা আপনাকে গড়ে তুলবে ইতিবাচক এবং আপনার মন মানসিকতায় আসবে আমূল পরিবর্তন।
  • সুখস্মৃতি গুলা মনে করুনঃ সবার জীবনেই কিছু সুখস্মৃতি থাকে। এই সুখস্মৃতি গুলাই হতে পারে আপনার ইতিবাচক থাকার সবচে বড় অস্ত্র। যখনই আপনার মধ্যে হতাশা বা নেতিবাচক কিছু মনে আসবে চেষ্টা করুন আপনার স্মৃতিতে থাকা সুখী মুহূর্ত গুলা মনে করতে, যা আপনাকে ওই মুহূর্তে করে দিবে ইতিবাচক এবং পেয়ে যাবেন আরও ভালো কিছু করার প্রেরনা।
  • ইতিবাচক কথা বলুনঃ কারো সাথে কোন বিষয়ে কথা বলার সময় সর্বোচ্চ চেষ্টা করুন ইতিবাচক শব্দ ব্যাবহার করার জন্য। চেষ্টা করুন ধ্বংসাত্মক ভাষা, নেতিবাচক কথা বলা, কুবচন বা অভিযোগ এই ধরণের বিষয় গুলা এড়িয়ে চলতে। এসব বিষয় আমাদের জীবনকে করে তুলে বিপর্যস্ত আর নেতিবাচক। আমার মতে কারো সাথে ধ্বংসাত্মক ভাষা, নেতিবাচক কথা বলা, কুবচন বা অভিযোগ করা থেকে একেবারে কথা না বলাই ভালো।
  • জীবনে প্রতিটা ক্ষেত্রে সৎ থাকতে চেষ্টা করুন।
  • নিজের ভুল গুলা স্বীকার করে সেই ভুল থেকে শিক্ষা নিতে চেষ্টা করুন।
  • নিজের মন থেকে দ্বন্দ্ব গুলা দূর করতে চেষ্টা করুন।
  • নিজের মধ্যে আত্মবিশ্বাস থাকতে হবে তার জন্য আপনি সফল মানুষদের জীবনী বা তাদের সম্পর্কে পড়তে পারেন।
  • নেতিবাচক কথোপকথনে নিজেকে জড়াবেন না বরং এড়িয়ে চলতে সর্বোচ্চ  চেষ্টা করবেন।
সবচে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সবার জীবনেই উত্থান-পতন থাকে, তাই আপনার পতনের সময় নিজের আত্মবিশ্বাস ঠিক রাখা এবং ওই সময়ে নিজেকে নেতিবাচক বিষয় গুলা থেকে দূরে রেখে ইতিবাচক বিষয় গুলা গ্রহন করা। হয়তো তা হতে পারে ছোট একটা সাফল্য বা আপনার প্রিয় কারো সাথে দেখা করা বা আপনার কাছের মানুষ থেকে পাওয়া শুভেচ্ছা।

Stay Positive and live a happy life


কৌশিক চন্দ - ব্লগার কৌশিক। 

Saturday, May 31, 2014

একজন শিশু এবং ত্যাগের প্রথম অধ্যায়

আপনার শিশুকে, একটি চকোলেটের অর্ধেক ভেঙ্গে, ভাইকে বা বোনকে দিতে শেখান। জীবনে, এই হচ্ছে ত্যাগের প্রথম অধ্যায়। যদি জীবন এভাবে শুরু হয়, তবে ত্যাগের জন্য আপনার শিশুকে বড় হয়ে, দর্শন পড়তে হবে না, দর্শনের মর্ম-কথা ওর মধ্যেই পেয়ে যাবে। অধিকন্তু শিশুটি মানবই হবে, দানবের পরিবর্তে।

**** লেখাটির প্রকৃত লেখক Asit Ray দাদা। এই লেখাটি ফেসবুক থেকে নেয়া হয়েছে। 

Wednesday, May 14, 2014

জাতীয় বিশ্ববিদ্যালয়ে কলেজ পরিবর্তন - আমার অভিজ্ঞতা এবং নির্দেশিকা

আপডেটঃ এখন জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিবর্তন আগের থেকে অনেক সহজ করা হয়েছে।
 জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিবর্তন সংক্রান্ত নির্দেশিকা ডাউনলোড করে নিন এখান থেকে।


আজ আপনাদের জানাবো জাতীয় বিশ্ববিদ্যালয়ে কলেজ পরিবর্তন করতে গিয়ে আমার অভিজ্ঞতার কথা। আমি প্রথমে ইংরেজি সাহিত্যে, ফেণী সরকারি কলেজে সম্মান শাখায় ভর্তি হই ২০১২ সালে। আমার বাড়ি কুমিল্লায় হওয়ার কারনে দেখা যায় একটি ক্লাসেও ঠিক ভাবে অংশগ্রহন করতে পারি নি এমনকি প্রথম বর্ষের পরীক্ষার ফলেও এর বাজে প্রভাব পরে। যার কারনে আমার কুমিল্লার কোন একটি কলেজে স্থানান্তরিত  (ট্র্যান্সফার) হওয়া অনেক প্রয়োজন ছিল।

অনেক চিন্তা করে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে আসবো বলে ঠিক করি। সেই অনুযায়ী এখন স্থানান্তরিত (ট্র্যান্সফার) হওয়ার প্রক্রিয়া শুরু করতে হয় আমাকে কিন্তু তখনই আমি দেখি যে অনলাইন বা কলেজ, কোথাও সুনির্দিষ্ট কোন ধরণের তথ্য নেই। যার কারনে আমার অনেক সময় নষ্ট এবং দালালের মাধ্যমে কাজটা করাতে হয়। বুঝতেই পারছেন দালাল মানেই টাকা। যেখানে সব কিছু আমার জানা থাকলেই জাতীয় বিশ্ববিদ্যালয় নির্ধারিত খরচ আর কাগজ পত্র জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে প্রক্রিয়া করে আনলেই হয়ে যেতো সেখানে আমি দালালের মাধ্যমে করতে গিয়ে প্রায় ১০০০০ টাকা খরচ করতে হইছে।

এখন আপনাদের যাতে কাজে লাগে তাই এখানে আমার অভিজ্ঞতা তুলে ধরলাম। সাথে যা যা লাগে কলেজ পরিবর্তন করতে সব তথ্য তুলে ধরলাম। আশা করি কাজে আসবে।

প্রথমে আপনাকে ছাড়পত্রের জন্য আবেদনের ফরম সংগ্রহ করতে হবে। সাধারণত এই ফরমটি আপনার কলেজের কেরানির কাছে পেয়ে যাবেন। এখন ওই ফরমটি সঠিক এবং নির্ভুল ভাবে পূরণ করে ফেলুন। তারপর নিচের উল্লেখিত কাগজপত্র গুলা তৈরি করুন।


  • রেজিস্ট্রেশন কার্ডের ফটোকপি
  • এডমিট কার্ডের ফটোকপি
  • সর্বশেষ পরীক্ষার ফলাফলের প্রিন্ট কপি (জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে ফলাফল বের করে প্রিন্ট করে নিন)
  • জাতীয়তা সনদপত্র (আপনার এলাকার চেয়ারম্যান বা কাউন্সিলর থেকে সংগ্রহ করুন)
তারপর সব গুলা একসাথে করে এর আগে পূরণ করা ছাড়পত্রের জন্য আবেদনের ফরমটি নিয়ে আপনাকে যেতে হবে, আপনি যেই কলেজে স্থানান্তরিত (ট্র্যান্সফার) হতে চান। প্রথমে সেই কলেজে গিয়ে দেখা করুন আপনি যেই বিভাগের ছাত্র/ছাত্রী সেই বিভাগের প্রধানের সাথে এবং তাকে বুঝিয়ে বলুন আপনি কেন বর্তমান কলেজ থেকে উনার কলেজে  স্থানান্তরিত  (ট্র্যান্সফার) হতে চান। উনার কাছ থেকে ছাড়পত্রের ফরমে সাইন এবং সিল নিয়ে চলে যান সেই কলেজের অধ্যক্ষের সাথে। সাধারণত বিভাগীয় প্রধান সাইন দিয়ে দিলে অধ্যক্ষ আর আটকিয়ে রাখে না। অধ্যক্ষ থেকে সাইন এবং সিল নিয়ে নেয়ার পর মনে করে বিভাগীয় প্রধান এবং অধ্যক্ষের সাইনের মাঝে ওই কলেজের মোহরের সিল নিয়ে নিবেন। (নিচের ছবির মত)

তারপর চলে যান আপনার বর্তমান কলেজে সেখান থেকে বিভাগীয় প্রধান এবং অধ্যক্ষের সাইন এবং মোহর লাগিয়ে নিন। (হয়তো আপনাকে ওই বৎসরের সেমিস্টার এবং সেমিনার খরচ দিতে হতে পারে)

এখন আপনার কাগজ পত্র প্রস্তুত জাতীয় বিশ্ববিদ্যালয়ে প্রক্রিয়া করে আনার জন্য। এখন এই কাজের জন্য শেষ পর্যন্ত আপনাকে একজন দালালের শরণাপন্ন হতেই হবে কারন আপনি নিজে যদি যান জাতীয় বিশ্ববিদ্যালয়ে প্রক্রিয়া করে আনার জন্য আপনাকে শুধু ওরা ঘুরাবে এক টেবিল থেকে অন্য টেবিলে।

এখন আপনি দালাল কোথায় পাবেন??? এটাইতো আপনার প্রশ্ন, তাইতো? 

আপনার বর্তমান কলেজের কেরানির কাছে গিয়ে বলুন আপনার কাজটা করিয়ে দিতে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে। তখন নিশ্চিত ভাবে সে বলবে হা আমি পারবো তবে আলোচনা সাপেক্ষে। আপনি বলবেন ঠিক আছে। 

এখন কত খরচ হবে?

জাতীয় বিশ্ববিদ্যালয়ে নির্ধারিত খরচ হচ্ছে মাত্র ৭৫০ টাকা। কিন্তু এই কাজটা করতে আপনাকে যেতে হবে জাতীয় বিশ্ববিদ্যালয়ে। তাই গাড়ি ভাড়া আছে সাথে কিছু দিন থাকতে হবে এর খরচ আছে। আপনি যদি আপনার কলেজের কেরানির মাধ্যমে করান তার একই করছ আছে কিন্তু আপনার কাজটা অনেক দ্রুত এবং কম কষ্টকর হব।

সাধারণত আপনার কলেজের কেরানি এই কাজটা ২০০০ থেকে ৩০০০ টাকায় করে দিবে। এর বেশী চাইলে আপনি অন্য কলেজের কেরানীর সাথে কথা বলে দেখতে পারেন। কিন্তু কোন ভাবেই এর বেশী দিতে যাবেন না কারন এই ৩০০০ টাকাতেই ওই কেরানীর অর্ধেক লাভ থাকবে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ে আপনার কাগজপত্র প্রক্তিয়া হতে সাধারণত সাতদিন সময় লাগে, তারপর আপনি একটি কাগজ পাবেন জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে সেটা নিয়ে চলে যান আপনার বর্তমান কলেজে এবং ছাড়পত্র সংগ্রহ করুন (এর বিনিময়ে কোন খরচ চাইলে রসিদ ছাড়া দিবেন না)। সেই ছাড়পত্র নিয়ে চলে যান আপনি যেই কলেজে স্থানান্তরিত  (ট্র্যান্সফার) হয়ে ভর্তি হতে ইচ্ছুক সেখানে এবং নির্ধারিত খরচ দিয়ে ভর্তি হয়ে যান।

এখন আপনার প্রশ্ন থাকতে পারে আমার এতো খরচ হল কেন?

কারন আমি উপরের কিছুই জানতাম না (আমি আগ্যেই বলেছি কলেজ পরিবর্তন (ট্র্যান্সফার) সম্পর্কিত কোন তথ্য নেই কোথাও )। আমাকে অন্য কলেজের একজন কেরানীর মাধ্যমে এই কাজটি করতে হয়েছে। উনাকে টাকা দেয়ার পরই উনি আমাকে বলেছেন কি কি কাগজপত্র লাগবে এবং কিভাবে কি করতে হবে।

এই লেখাটি যখন লিখছি আমার কলেজ পরিবর্তন এখনো নিশ্চিত হয়নি। আশা করি হয়ে যাবে এবং এই লেখাটি সবার অনেক উপকারে লাগবে। কোন সমস্যা হলে কমেন্ট করে জানান বা আমার সাথে যোগাযোগ করুন। আমি সাহায্য করতে চেষ্টা করবো।

কৌশিক চন্দ - ব্লগার কৌশিক।

NU college transfer guideline

অনুগ্রহ করে ছবিটিতে ক্লিক করে বড় করে দেখুন কোথায় সিল এবং মোহর লাগাতে হবে।

Monday, April 28, 2014

বর্তমান অসহনীয় তাপমাত্রা এবং জুতা মেরে গরু দান

তো হইছে কি, আজ স্যারের বাসা থেকে ফিরার সময় দেখলাম বৃষ্টির জন্য প্রার্থনা চলতেছে কুমিল্লা ঈদগাহতে। তো এটা অবশ্যই একটা দারুণ উদ্যোগ, আমাদের প্রতি পরম করুণাময়ের দৃষ্টি আকর্ষণের জন্য এবং আমাদের এই সুন্দর পৃথিবীতে বৃষ্টি বর্ষণের জন্য ও বর্তমান অসহনীয় তাপমাত্রা থেকে রক্ষা করার জন্য।

এখন কথা হচ্ছে, আমরা যার কাছে প্রার্থনা করছি বৃষ্টির জন্য তাকে আমরা কত ভাবে কষ্ট দেই তার কোন হিসেব আছে কিনা আমাদের কাছে?? প্রতিটা ধর্মের একটা মূল বিষয় হচ্ছে, 'স্রষ্টার সকল সৃষ্টিকে সমান ভাবে ভালোবাসো এবং শ্রদ্ধা করো'। আমরা কি সত্যিই স্রষ্টার সকল মহান সৃষ্টিকে ভালোবাসতে পারছি??

আমরা প্রতিনিয়ত নির্যাতন চালাচ্ছি স্রষ্টারই একটা অংশ প্রকৃতির উপর। প্রকৃতির মাঝে ছরিয়ে ছিটিয়ে থাকা উপাদান গুলা যা সবই স্রষ্টার অংশ এমনকি গাছ যা আমাদের বেঁচে থাকার মূল, কিছুই ছাড় পাচ্ছে না আমাদের নির্যাতন থেকে।

আমরা প্রতিনিয়ত গাছ কেটে চলছি, পুকুর ভরাট করে চলছি, নষ্ট করছি পরিবেশের ভারসাম্য, প্রতিনিয়ত বিরক্ত করে চলছি পরম করুণাময় স্রষ্টার সৃষ্টিকে।

আবার সেই আমরাই প্রার্থনা করে পরম করুণাময় স্রষ্টাকে খুশি করতে চাই, তাকে আমাদের সকল ভালোবাসা বিলিয়ে দিতে চাই!! এখন স্রষ্টার সৃষ্টি গুলাকে হেও করে স্রষ্টার সৃষ্টিকে নির্যাতন করে তার প্রতি ভালোবাসা জানানো কি এক প্রকার জুতা মেরে গরু দান নয় কি?????????????????

আসুন ভালোবাসি সকল সৃষ্টিকে, সর্বোচ্চ চেষ্টা করি গাছ না কাটতে, পুকুর ভরাট না করতে। পরম করুণাময় স্রষ্টা সকলের মঙ্গল করুক এবিং সকলকে সদ বুদ্ধি দিন।

Cutting trees and saying prayer
আমায় কাটিবে আর আমি তুমাদিগকে ছাড়িয়া দিবো ইহা ভুলেও ভাবিও না। আমি তুমায় রৌদ্রের আগুনে পুড়াইয়া মারিবো।

- ব্লগার কৌশিক